সুমিত ঘোষ, মালদা: মালদার
ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দর দিয়ে
দেদার বাংলাদেশ পিঁয়াজ রপ্তানি হচ্ছে। আর তার প্রভাবে পড়ল এপার বাংলায়। তবে যদিও বৈধ পথেই পিঁয়াজ রপ্তানি করা হচ্ছে বাংলাদেশ দাবি রপ্তানি কারকদের। উল্লেখ্য
দুর্গা পূজার পর থেকেই বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ছ্যাকা খাচ্ছিল মধ্যবিত্ত মানুষ। পুজোর ইতিমধ্যে এক সপ্তাহ কেটেছে। তারই মধ্যে বাজারে সাড়া ফেলে দিয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি। মালদা শহরের কোন কোন বাজারে প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই পেঁয়াজের দাম। আবার কোন কোন বাজারে সাংবাদিকদের দেখা মাত্র পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ কিলো দরে নেমে আসলো। বর্তমানে মালদা শহরের রথবাড়ি, আম বাজার সহ একাধিক মার্কেটে পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ কিলো দরে। এই বিষয়ে এক ক্রেতা সৌমেন্দ্র মন্ডল জানান, পুজোর পর হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। পূজোতে এমনিতেই খরচা হয়েছে তারপরে এইভাবে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল তারা বুঝে উঠতে পারছেন না তার কারণ।
এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা তথা রপ্তানি কারক উজ্জ্বল সাহা জানান, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে পিয়াজ উৎপাদন হয়। কিন্তু এবছর উদ্বোধন কম হওয়ায় পেঁয়াজের দাম অগ্নি মূল্য। তার পাশাপাশি আমাদের চাহিদা মেটানোর পর ও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে। আমরা ব্যবসায়ীরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হলে পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।

