আগামী রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর তার আগে টিকিট নিয়ে বাধল গোলযোগ। টিকিট কিনতে গিয়ে টিকিট পেলেন না সাধারণ মানুষ।অনলাইনে পর্যাপ্ত টিকিট নেই। অফলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, আগামী ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে। অনলাইন পোর্টালের মাধ্যমে চড়া দামে বিকোচ্ছে ওই ম্যাচের টিকিট।
ইডেনের বাইরে টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান সাধারণ ক্রিকেট অনুরাগীরা। গতকালই ময়দান থানায় একটি অভিযোগ দায়ের হয় যে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে। এরপরই গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে সিএবি কে নোটিশ পাঠায় ময়দান থানা। আজ ইডেনের গেটে আছড়ে পরল সাধারণ ক্রিকেট অনুরাগীদের ভিড়।তাঁদের আশঙ্কা, সিএবির কিছু প্রভাবশালীও টিকিট সংক্রান্ত এই কালোবাজারির সঙ্গে যুক্ত হতে পারে।
আগামী রবিবার ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ কিন্তু সেই ম্যাচে আদৌ কি সাধারণ ক্রিকেটপ্রেমীরা থাকতে পারবেন উঠছে প্রশ্ন।

