ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ডেপুটেশন

মলয় দে নদীয়া :- ভারতের ছাত্র ফেডারেশনের শান্তিপুর লোকাল ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডেপুটেশন দেওয়া হল আজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও রাজ্য ভিত্তিক শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন দিয়েছেন তারা । বিভিন্ন বিদ্যালয়ের সামনে ডেপুটেশন দেওয়ার আগে একটি করে স্ট্রিট কর্নার করতে দেখা গেলো তাদের এ প্রসঙ্গে তারা জানান, উপনির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তৃণমূল বিজেপি উভয়ই, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ভ্যাকসিন নিয়ে নানান দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে একাধিকবার, তবে ছাত্র-ছাত্রীদের টিকা করনের জন্য চিন্তা নেই কেন্দ্র-রাজ্য কোনো সরকারেরই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফল প্রকাশে মূলত প্রহসনে রূপান্তর করেছে সরকার, যেখানে 79 জন একসাথে প্রথম হয়েছে, প্রথম বিভাগে পাস করেছে 90%।
বিশেষ সূত্রে জানা যায় প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে সম্প্রতি ICMR একটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। যদিও এ প্রসঙ্গে সংগঠনের নেতৃত্ব জানান, শুধু এখন নয়, বিদ্যালয় খোলার ব্যাপারে এসএফআই ডিওয়াইএফআই সরব ছিলো বহুদিন আগে থেকেই। ছাত্র নেতারা জানান, নিয়মিত প্রতিদিন এই ডেপুটেশন এর কাজ চালু থাকবে বেশ কিছুদিন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ডেপুটেশন দেওয়া শেষ হলে কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় গুলিতেও দেওয়া হবে।