ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তিনি আজ বহরমপুর কোট রোডে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বহরমপুর কোট স্টেশন এসকেলেটার বসেছে এবং পঞ্চানন তলা রেলগেট এইখানে ট্রেন চলাচলের সময় এই জনবহুল রাস্তায় প্রচুর গাড়ি মানুষের ভিড় হয়ে যায়।

ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তিনি আজ বহরমপুর কোট রোডে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বহরমপুর কোট স্টেশন এসকেলেটার বসেছে এবং পঞ্চানন তলা রেলগেট এইখানে ট্রেন চলাচলের সময় এই জনবহুল রাস্তায় প্রচুর গাড়ি মানুষের ভিড় হয়ে যায়। সেই কারণে এখানে রেলের কাজ চলছে ,তিনি আরো বলেন রেল ভারতবর্ষে ব্যাপী কাজ করে চলেছে। নসিপুর রেল ব্রিজ সম্বন্ধে তিনি বলেন এখানে বিধায়ক এবং সাংসদদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে কেন ব্রিজ হওয়া সত্ত্বেও কি কারণে এখনো চালু করা গেল না এ বিষয়ে জনগণকেও উদ্যোগ নেয়ার জন্য তিনি বলেন। পঁচিশটা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে দুর্নীতি হয়েছে বলে রাজ্যপাল বলেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এর নাম করেছেন এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন যখন নিয়োগ হয় তখন এ ব্যাপারে আপনারাও দেখেছেন এই নিয়ে আলোচনা হয়েছিল মিডিয়াতেও দেখানো হয়েছিল। তার কোন যোগ্যতা নাই তার স্বার্থ তাকে বসানো হয়েছিল যখন দেখা গেল তিনি মুখ্যমন্ত্রী কে পিএইচডি দিয়ে দিলেন, তখনই বোঝা গিয়েছিল যে অযোগ্য লোককে কেন বসানো হয়েছে মুখ্যমন্ত্রী কে পুরস্কার দেয়ার জন্য। এরপর দীলিপবাবু বহরমপুর থেকে লালবাগ আজ বিকেল কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মহাশয় গ্রিভান হোটেলে আসবেন বলে জানা যায় এবং
কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মুর্শিদাবাদ পৌর মণ্ডলের কর্মসূচি আগামীকাল ৩০শে মে, সোমবার সকাল ৬টায় : লালবাগে প্রাতঃভ্রমন (গ্রিভান হোটেল,এসডিও অফিসের সামনে থেকে শুরু) সকাল ৮:৩০ টায় : বস্ত্র বিতরণ ও সেবা কাজ, চিরাকুঠিপাড়া, ১৫ নং ওয়ার্ড সকাল ৯:৩০ টায় : নশিপুর হল্ট স্টেশন পুনরায় চালুর জন্য স্থান পরিদর্শন, ১৬ নং ওয়ার্ড সকাল ১০:৩০ টায় : নশিপুর রেল ব্রিজ চালুর জন্য স্থান পরিদর্শন, ১৪ ও ১৫ নং ওয়ার্ড সকাল ১১ টায় : নশিপুর ১৪ নং ওয়ার্ডে আম ও লিচু বাগানে জনসংযোগ করবেন বলে জানান মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌরী শংকর ঘোষ। আজ কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র এবং মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক শ্রী গৌরী শংকর ঘোষ সহ বিজেপির কর্মীবৃন্দ।