ভাচুয়ালি জলপাইগুড়ির প্রায় 30 টি পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়ি সায়ন সেন:– ভাচুয়ালি জলপাইগুড়ির প্রায় 30 টি পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি জেলার প্রায় 30 টি পুজোর উদ্বোধন করেন। এদিন আদরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক মৌমিতা গোদরা বাসু , সহকারী জেলা শাসক পুলিশ সুপার দেবশ্রী দত্ত জলপাইগুড়ি পৌরসভার উপ পৌর পিতা সৈকত চ্যাটার্জি সহ আদরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা। এ বছর আদরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি ৭৫ তম বর্ষে পদার্পণ করলো তাই সমারো সঙ্গে পালন হলো উদ্বোধন দিবস। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন হয় মঙ্গলবার দিন বিকেলে এছাড়াও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ রাখেন। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার উপপৌর পিতা সৈকত চ্যাটার্জি জানান মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে জলপাইগুড়ির ৩০টি পূজার উদ্বোধন করছেন তার মধ্যে আদর পাড়া সার্বজনীন দুর্গাপূজা, উদয় সংঘ এবং রায়কোত পাড়া বারোয়ারি পুজো কমিটি গুলোর উদ্বোধন আজ করেন এছাড়াও আরো অনেক পুজোর উদ্বোধন এ দিন ভার্চুয়ালি ভাবে করেন তিনি। আদরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করলো, তাই নতুন চমক দিচ্ছে জলপাইগুড়ি বাসিকে।