ভাগ্যের জোরে রক্ষা পেয়েছিলেন করমন্ডল এক্সপ্রেসের লোকো চিফ ইন্সপেক্টর

আগের দিনও আমার ডিউটি ছিল কিন্তু বরাত জোড়ে আমি যাইনি গিয়েছিলাম শতাব্দী এক্সপ্রেসে। জানালেন করমন্ডল এক্সপ্রেস এর লোকো চিফ ইন্সপেক্টর। গতকালই দুর্ঘটনার ৫ দিন পর ফের যাত্রা শুরু করেছে করমন্ডল এক্সপ্রেস।ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সেই রেশ এখনো কাটেনি। বহু মানুষ এখন নিখোঁজ ,হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসংখ্য মানুষ। মৃত্যু হয়েছে শতাধিক। যারা বেঁচে ফিরেছেন তাদেরও চোখে মুখে আতঙ্ক।আর তার মধ্যেই পাঁচ দিন পর ফের গতকাল যাত্রা শুরু করেছে করমন্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশনে দেখতে পাওয়া গেছে মানুষের থিক থিক ভিড়। অসংরক্ষিত বগি গুলোতে উপচে পড়েছে মানুষের ভিড়। যে বগিগুলোই দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর যাত্রা শুরুর প্রথম দিনেই করমন্ডল এক্সপ্রেস এর লোকো চিফ ইন্সপেক্টর জানালেন যে দুর্ঘটনার দিনও তার করমন্ডল এক্সপ্রেসই তার যাওয়ার কথা ছিল কিন্তু বড়াত জোরে তিনি সেই এক্সপ্রেসে যাওয়া হয়নি তার পরিবর্তে গিয়েছিলেন শতাব্দী এক্সপ্রেসে।