ভাইফোঁটার দিন না ফেরার দেশে পাড়ি দিল দাদা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
ভাইফোঁটার দিন না ফেরার দেশে পাড়ি দিল দাদা
ভাইফোঁটা নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে কিন্তু পরিবারের লোক জানতো না যে এটাই তার শেষ ভাই ফোঁটা হবে। বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই পথ দুর্ঘটনায় মারা গেলেন তাহেরপুর থানার কালীনারায়নপুরের বাসিন্দা দেবু ঘোষ। পেশায় তিনি একজন ছেড়া কাপড়ের ব্যবসায়ী। গতকাল তিনি বাড়ি থেকে বেরন রাতে আর তখনই শান্তিপুর থানার গোবিন্দপুর বাইপাসের কাছে একটি বোলারো গাড়ির সাথে তার স্কুটির ধাক্কা লাগে তৎক্ষণাৎ তাকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার সাথে থাকা আরও একজন ব্যক্তির অবস্থা গুরুতর আশঙ্কাজনক এবং তাদের রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধাক্কা লাগার পর স্কুটি ভেঙ্গে দু’টুকরো হয়ে যায়। ঘটনার সাথে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ এবং তারা ওই গাড়ির ড্রাইভার এবং আশপাশের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে কিভাবে এই গুরুতর অ্যাক্সিডেন্ট হলো।