মৌমিতা দেবনাথ,
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ টি বাড়ি
চোখের সামনে দাউদাউ করে জ্বলছে নিজেদের বাসভূমি।ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়ে গেল সাতটি বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার ক্ষীরপাই পৌরসভার কাছে হালদার দিকে এলাকায়। ভোররাতে আচমকা আগুন রেগে যায় ওই এলাকার একটি বস্তিতে যার ফলে ভস্মীভূত হয়ে যায় সাতটি বাড়ি। আগুনে পুরো ভস্মিভূত হয়ে যায় পাঁচটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী। সকলের মিলিত প্রচেষ্টায় এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কে বা কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। নিজেদের বাড়ি এভাবে জলতে দেখে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে বাসিন্দারা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

