ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত নিউ টাউনের অস্থায়ী বাজারের ৮টি দোকান

মৌমিতা দেবনাথ,
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত নিউ টাউনের অস্থায়ী বাজারের ৮টি দোকান
গভীর রাতে আচমকা আগুন নিউটাউনের অস্থায়ী বাজারে।গতকাল রাত ৩টে নাগাদ শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে আগুন লেগে যায় হঠাৎ। যার ফলে ভস্মিভূত হয়ে যায় আটটি দোকান। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে দু’ঘণ্টার প্রচেষ্টায় এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।প্রাথমিক অনুমান করা হচ্ছে যে , হাইটেনশন তার ছিঁড়ে কোনোভাবে আগুন ছড়ায়। ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা। একের পর এক গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।শনিবার ভোর ৩ টে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে দুটি দোকান জ্বলতে থাকে। তার আগে অবশ্য একটি সিলিন্ডার ফাটার শব্দ শুনতে পায় তারা। শহরে যেভাবে একের পর এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তাতে রীতিমতো আতঙ্কিত শহরবাসী।