ব্লক তৃণমূল কংগ্রেস পুরাতন মালদা পৌরসভা এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বামীজীর জন্মদিন পালন। বুধবার সকালে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক বৈশিষ্ট্য ত্রিবেদী শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা বিভূতি ভুষণ ঘোষ প্রাক্তন পৌর প্রশাসক কার্তিক ঘোষ যুব তৃণমূল কংগ্রেসের নেতা শোভন গাঙ্গুলি সহ একাধিক নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচির মাধ্যমে স্বামীজীর মূর্তিতে ফুলের মালা পরিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় তারপর পথ চলতি মানুষদের হাতের লাড্ডু বিতরণ এবং মুখে মাক্স পরিয়ে সচেতনতামূলক কর্মসূচি করা হয় অনুষ্ঠানের শেষে যুব তৃণমূল কংগ্রেসের নেতা শোভন গাঙ্গুলি জানান এ দিনের কর্মসূচির মাধ্যমে পথচলতি মানুষের প্রায় সাড়ে চারশো জন কে লাড্ডু এবং মাক্স বিতরণ করা হয়।

