মলয় দে নদীয়া :-স্বাস্থ্য সাথী, তপশিলী এবং প্রতিবন্ধী শংসাপত্র, তন্তুজীবী ক্রেডিট কার্ড, লক্ষীর ভান্ডার ,রুপশ্রী প্রকল্পের চেক সহ একাধিক প্রকল্পের জনপরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শান্তিপুর পৌরসভা।
শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে এই অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনলাইনে উপস্থিতির ভিত্তিতে অনুষ্ঠানটি চলে।
উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, সিএসসি মেম্বার শুভজিৎ দে সহ প্রায় সমস্ত কাউন্সিলর। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিগত দিনে দুয়ারে সরকারে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে জমা পড়া আবেদনের ভিত্তিতে, আনুষ্ঠানিকভাবে শান্তিপুরের নাগরিককে তুলে দেওয়া হয়েছে অনুমতি পত্র।
হাওড়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা বীরভূম নদীয়া সহ ১৫ টি জেলার বিভিন্ন শহর এবং ব্লকে এভাবেই অনুষ্ঠিত হয়েছে। আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে, বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান সেরে ফেলতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। তবে দুয়ারে সরকারের আবেদন বাকিরাও শীঘ্রই পরিষেবা পেতে শুরু করবেন।
একই অনুষ্ঠানে সমষ্টি উন্নয়ন অফিসে ছিলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। সেখানে ও পঞ্চায়েত সমিতির সভার প্রতি রীনা প্রামাণিক, সহকারি সভাপতি, মনিকা সরকার , ভিডিও প্রণয় মুখোপাধ্যায় সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিচালিত হয়।

