মৌমিতা দেবনাথ
চাকদা শ্রীরামপুর বাজারে অবস্থিত সুপ্রতিষ্ঠিত একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ব্যাংক একাউন্ট থেকে উধাও বহু মানুষের টাকা। কারো এক লাখ টাকা কারো বা আবার কয়েক হাজার টাকা গায়েব যার কোন হিসেব গ্রাহকরা পাচ্ছেন না যে কারণে মঙ্গলবার শ্রীরামপুর বাজারে সিএসপি কাউন্টার ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা।
তাদের অভিযোগ এই গ্রাহক পরিষেবা কেন্দ্রেই অ্যাকাউন্ট খুলে তারা নিজেদের বহু কষ্টে উপার্জিত টাকা জমা রেখেছেন। কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবত পাসবই আপডেট করাতে এসে দেখতে পান যে একাউন্ট থেকে গায়েব টাকা এমনকি সিএসপি-র মালিক কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গ্রাহকদের শুধুই আশ্বাস দিয়ে গেছেন যে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু ১০-১২ দিন কেটে যাওয়ার পরেও সমস্যার কোনরকম শুরু হয় তারা পাননি, আজ সকাল থেকেই শ্রীরামপুর বাজারে গ্রাহক পরিষেবা কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্টের উপার্জিত টাকা এভাবে চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বহু মানুষ। তাদের দাবি যে টাকা তারা জমা রেখেছিলেন ব্যাংকে অবিলম্বে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক।
এ বিষয়ে সিলিন্দা দুই নং পঞ্চায়েতের প্রধান সৌরভ সরকার জানিয়েছেন যে ব্যাংকের সাথে গ্রাহকদের সরাসরি লিংক থাকে সেখানে পঞ্চায়েতের বিশেষ কিছুই করার নেই তবে গ্রাহকরা আইনি পদক্ষেপ গ্রহণ করলে সেখানে পঞ্চায়েত প্রধান হিসেবে সম্পূর্ণ সহযোগিতা তিনি সাধারণ মানুষকে করবেন।
এ বিষয়ে চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল কে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েতের সাথে কথা বলেছেন এবং চাকদা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

