বোনকে শ্বশুরবাড়ি না নিয়ে যাওয়াই দুই পরিবারের সংঘর্ষে আক্রান্ত দুই পরিবারের মোট আটজন

বোনকে শ্বশুরবাড়ি না নিয়ে যাওয়াই দুই পরিবারের সংঘর্ষে আক্রান্ত দুই পরিবারের মোট আটজন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার তালতলা গোপাল প্রসাদ এলাকায়। আক্রান্তরা হলেন জুলফিকার শেখ বয়স(৪২)বছর আলীম শেখ বয়স(৩৫ )বছর, আনাই কালমী বয়স (১২)বছর, মোয়াজ্জেম আলী বয়স(৩০)বছর, জাহানারা বিবি বয়স (২২)বছর, শালেক শেখ বয়স(২৫)বছর ও মোজাম্মেল সেখ(৬৫) বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় মোয়াজ্জেম আলীর বোন জাহানারা বিবির সাথে বিবাহ হয় সালেক সেকের বিগত চার বছর আগে। বিয়ের পর থেকেই জাহানারা বিবিকে মানসিক ও শারীরিক অত্যাচার করে বলে তার স্বামী ও পরিবারের সদস্যরা। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। সেই বিবাদকে কেন্দ্র করে আজ সকালে একে অপরের ওপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের মোট আটজন আক্রান্ত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।