বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা স্বাস্থ্যকর্মীরা

বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে সোমবার থেকে আন্দোলনে নামল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা কর্মীদের পাশাপাশি অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। এদিন সকাল থেকে এই কর্মবিরতির জেরে বিঘ্নিত হয় হাসপাতালে বিভিন্ন পরিষেবা। জানা গেছে তাদের এই কর্ম বিরতির জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগ থেকে শুরু করে আউটডোর এবং জরুরি বিভাগের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর প্রয়োজনরা।