বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকায় মেয়ের নাম, কি বললেন শিক্ষিকার মা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকায় মেয়ের নাম, কি বললেন শিক্ষিকার মা।
এসএসসি টেট দুর্নীতি তে উঠে এসেছে বেআইনিভাবে নিযুক্ত হওয়া বহু শিক্ষকের নাম। এবার সেই তালিকায় উঠে এলো বীরভূমের দুজন শিক্ষক।
তারমধ্যে রয়েছে সিউড়ির একজন মহিলা। তবে ঐ শিক্ষিকার মায়ের দাবি যে তার মেয়ে বেআইনিভাবে চাকরি পায়নি তিন বছর আগে পরীক্ষায় পাস করেই চাকরিতে নিযুক্ত হয়েছে। এখন তাদের কাছে খবর এসেছে যে পরীক্ষায় যা প্রশ্ন ছিল তার থেকে নাম্বার অনেক বেড়ে গেছে। শিক্ষিকার মায়ের দাবি যে কিভাবে এটা হতে পারে তার জানা নেই সেই জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। যদি তার মেয়ে বেআইনিভাবে শিক্ষিকা হতেন তবে হাইকোর্টে যাওয়ার সাহস থাকতো না।