বৃষ্টি নেই, দেওয়া হল ব্যাঙের বিয়ে দেখুন কোথায় ?

মৌমিতা দেবনাথ,
বৃষ্টির দেখা নেই তীব্র কাঠফাটা গরমে পুড়ছে বঙ্গ। দু-এক পসলা বৃষ্টি হলেও মাথায় হাত পড়েছে চাষিদের। কারণ চাষের ফসল যে শুকিয়ে যাচ্ছে। যখন এমন পরিস্থিতি সৃষ্টি হয় তখন গ্রামবাংলার মানুষেরা বিভিন্ন রকম সংস্কারের আশ্রয় নেয়। তাই বৃষ্টির আশায় জাঁকজমক সহকারে দেওয়া হল ব্যাঙের বিয়ে। প্রচলিত আছে ব্যাঙের বিয়ে দিলে নাকি ইন্দ্রদেব সন্তুষ্ট হন আর তাতেই বৃষ্টি নামে। নজির বিহীন এই ঘটনা দেখতে পাওয়া গেলো কোচবিহারের তুফানগঞ্জ থানার অন্তর্গত গঙ্গা বাড়ি এলাকায়। পুরোহিত ডেকে ব্যাং কে সাজিয়ে দেওয়া হলো ধুমধাম সহকারে তার বিয়ে। বিয়ে উপলক্ষে নাচ গান খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়। গ্রামবাসীরা জানালেন অবিকল মানুষের যেভাবে বিয়ে হয় সেভাবেই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে কারণ গ্রামের বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা সবকিছু শুকিয়ে যাচ্ছে।