রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আজ উডল্যান্ড হাসপাতালে পৌঁছলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল চারটে দশ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি। এরপরই ৫১৬ নম্বর কেবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে সেখানে তাকে দেখতে পৌঁছন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের টিমের সদস্যদের সাথেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য বেশ কয়েকদিন যাবত শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ মিনিট দশেক থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানান যে এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি ভালো আছেন।

