মলয় দে নদীয়া:- সকাল সাতটা থেকে বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস কে সাথে নিয়ে বাড়ি বাড়ি সম্পর্ক যাত্রা শুরু করেছে নদীয়ার শান্তিপুর বিজেপির দু’নম্বর শহর মন্ডল। এরপর এগারোটা নাগাদ ডাবের পারায় তাদের কার্যালয় থেকে হুড খোলা গাড়ি, বেশ কয়েকটি চারচাকা এবং মোটরসাইকেল নিয়ে সমগ্র শহর মন্ডল 2র প্রচারের উদ্দেশ্যে ঘুরে বেড়ান তিনি এবং দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ বিজেপি সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাটের বিধায়ক পার্থ চ্যাটার্জি, বিহারের এমএলএ এবং রাষ্ট্রীয় মহিলা মোর্চার বেঙ্গল সেক্রেটারি নিশা সিং, রাজ্য বিজেপি এক্সিকিউটিভ মেম্বার অরুণ কুমার সিনহা।

