মৌমিতা দেবনাথ
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত পায়ে হেঁটে পাড়ি দিলেন ভারতীয় সদস্যরা
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। যা এবার পায়ে হেঁটে পাড়ি দিলেন ভারতীয় সদস্যদের একটি দল। পায়ে হেঁটেই কক্সবাজার সমুদ্র এক প্রান্ত থেকে অপর প্রান্ত অতিক্রম করলেন, হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের ৭ সদস্য।১২০কিলোমিটার সৈকত পাড়ি দিতে তাঁদের সময় লেগেছে চারদিন। দিন দিন যেভাবে সমুদ্র সৈকত দূষিত হয়ে চলেছে তার ফলে বেড়ে চলেছে পরিবেশ দূষণ।সারা বিশ্বের মানুষের কাছে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন অভিযাত্রীরা। পাশাপাশি তারা আরো বার্তা দিয়েছেন সমুদ্র তীরবর্তী এলাকা গুলোতে শিক্ষার প্রসার বাড়ানো হোক।

