আরো একবার বিশ্বের দরবারে বাঙালি কন্যার জয়জয়কার। এমা চ্যাট নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করে ক্যালিফোর্নিয়ার স্টান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এডুকেটর এর জন্য সুযোগ পেল বাংলার রানীগঞ্জের একটি সরকারি স্কুল গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী অঞ্জলি বর্মন। জানা গেছে বিশ্বের আটজন পড়ুয়ার মধ্যে প্রথম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। অঞ্জলি জানালেন একাদশ শ্রেণীতে পড়ার সময় তার কিছু শারীরিক অসুস্থতা আসে তখন থেকেই চিরাচরিত পড়াশুনার পাশাপাশি তিনি অন্যান্য বিষয়েও অনেক রকম গবেষণা করছিলেন আর সেই গবেষণা থেকেই এমা চ্যাট নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করেছেন। জানা গেছে বিদেশে পড়াশোনার জন্য তার খরচ হবে প্রায় তিন কোটি টাকা ,সেই খরচ দেবে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটি সেখান থেকে উচ্চশিক্ষার জন্য ডাক পেয়ে খুশি অঞ্জলি এবং তার পরিবার।

