বিরল প্রজাতির এক কচ্ছপ, বনদপ্তরের হাতে তুলে দিল গৃহস্থ পরিবারের গৃহিণী

মলয় দে নদিয়া :- নদীয়ার শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের এলকে মৈত্র রোডে আজ সকাল আনুমানিক এগারোটা নাগাদ , রুপালি সাহার বাড়ির সামনে প্রতিবেশী সন্ধ্যা দে ফুল তুলতে এসে হঠাৎ দেখেন, বাচ্চাদের খেলনার মতন কিছু একটা নড়ে উঠেছে, এরপর তিনি চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তারা লক্ষ্য করে স্বাভাবিক কচ্ছপ নয় সম্পূর্ণ অন্য ধরনের বিরল প্রজাতির কচ্ছপ, যদিও সব ধরনের কচ্ছপের ওপরেই সরকারি নিষেধাজ্ঞার কথা তারা জানতেন। তাই সেটিকে মামলার মধ্যে জল দিয়ে ঢেকে রাখেন, রূপালী দেবীর স্বামী প্রশান্ত সাহা কর্মসূত্রে সেনাবাহিনীর কাজ করেন কাশ্মীরে। তিনি স্বামীকে ভিডিওতে দেখানোর পরে, মূলত স্বামীর পরামর্শ মতই স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে খবর দিয়ে তার হাতে ওই কচ্ছপটিকে তুলে দেন আজ। অত্যন্ত সচেতনামূলক এই কাজের জন্য, বনদপ্তরের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানানো হয়।
ওই এলাকার সমস্ত এলাকাবাসী একত্রিত হয়ে, এই মহৎ কাজে সামিল ছিলেন। বন্য প্রানী উদ্ধারকারী অনুপম সাহা, বলেন বাড়ির পেছনের দিকে হয়তো কোন ডোবা বা বহু পুরনো পুকুর রয়েছে আর সেখানেই হয়তো এই বিলুপ্ত প্রজাতির কচ্ছপটির আদি বাসস্থান। হয়তো গর্তের মধ্যে জল ঢুকে গিয়ে সে লোকালয়ে বেরিয়ে পড়েছে। তবে বাহাদুরপুর পলাশগাছি বিড অফিসের মাধ্যমে , তাকে বেথুয়া ডহরি অভয়ারণ্যে সংরক্ষিত স্বাভাবিক বাসস্থানে রাখা হবে।