বিয়ের কার্ড হাতে পাত্রের বাড়ির সামনে ধর্নায় পাত্রী

মৌমিতা দেবনাথ,
বিয়ের কার্ড হাতে পাত্রের বাড়ির সামনে ধর্নায় পাত্রী
বিয়ের কার্ড হাতে ছেলের বাড়ির সামনে ধর্নায় বসল যুবতী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বক্সিরহাট এলাকায়। কিন্তু কি এমন ঘটেছে যে ওই যুবতীকে বিয়ের কার্ড হাতে ধরনায় বসতে হলো। যুবতীর অভিযোগ, বিয়ের দিনক্ষণ সবকিছুই ঠিক হয়ে গেছিল এমনকি বিয়ের কার্ড ছাপানোও প্রস্তুত। ঠিক সেই সময় বেঁকে বসে পাত্রের পরিবার। এরপরই নাকি মিথ্যে অভিযোগে বিয়ে ভেঙে দেওয়া হয়। জানা গেছে, বকশিরহাট গান্ধীপাড়া এলাকার সঞ্জীব সাহার সাথে ওই যুবতীর বিয়ে ঠিক হয়। পাত্রের পরিবারের তরফে বিয়ে না দেওয়ার জন্য অজুহাত দেখানো হয় আর এর পরেই বিয়ের দিন যুবতী ধর্নায় বসে যদিও এ বিষয়ে সে প্রশাসনের দ্বারস্থও হয়েছেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।