মৌমিতা দেবনাথ
মাস যায় বছর যায় চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে রাজপথে দিনের পর দিন ধর্নায় চাকরিপ্রার্থীরা। তখনই আরেক অভিনব প্রতিবাদ দেখতে পাওয়া গেল। না এবার আর রাস্তা বা ধর্না মঞ্চ নয় একেবারে ছাদনা তলায় বিয়ের আসরে চাকরিতে নিয়োগের স্লোগান তুললো অভয়া। এবার প্রশ্ন উঠতে পারে কে এই অভয়া। তিনি ২০১৪ সালে টেট উত্তীর্ণ পচাকরিপ্রার্থীদের একজন।পাশ করার পর দীর্ঘ নয় বছরে লড়াই। কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও আজও জোটেনি চাকরি। এদিকে নিয়গ-দূর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালীরা জেলের গড়াদে তখনও নিত্যদিন চাকরি প্রার্থীদের প্রতিটি মুহূর্ত কাটছে শুধুই প্রতিশ্রুতি শুনে।গত ৬ই মে অভয়া রায়ের সঙ্গে ভাতারেরই ছাতনী গ্রামের বাসিন্দা রিন্টু দের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের অনুষ্ঠানকে কার্যত আন্দোলন মঞ্চে পরিণত করেন অভয়া। তার সাথে ছিলেন তার সহযোদ্ধারাও। অভয়া বলেন বিয়ের দিনটি সবার কাছে খুব আনন্দের কিন্তু বেকারত্বের জ্বালা তাদের এতটাই তীব্র হয়ে উঠেছে যে বিশেষ দিনটিতেও তা ভুলে থাকতে পারেননি। নববধুকে এভাবে বিয়ের আসরে আন্দোলন করতে দেখে সকলেই হতবাক হয়ে গেছে। দেখুন সেই ভাইরাল ভিডিও।