বিভিন্ন প্রলোভন দিয়ে সহবাসের অভিযোগ
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।মালদার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের।আই পি সি ৩৭৬ এবং ৪১৭ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।আর এরই মধ্যে গ্ৰামে সালিশি করে দেড় লক্ষ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের বিধান বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়কা চন্দনা সরকারের।যদিও সালিশির মধ্যে কোনো ভুল দেখছেন না তৃণমূল বিধায়কা বলে দাবী।আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গেছে,বৈষ্ণবনগরের এক মহিলা বীরনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পল্টু মন্ডলের বিরুদ্ধে সহবাসের অভিযোগ দায়ের করেছেন কালিয়াচক থানায়।সেই অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানা ৪১৭ এবং ৩৭৬ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এরই মাঝে সালিশি সভা করে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছে বৈষ্ণব নগরের তৃণমূল বিধায়কা ও তার স্বামী বলে অভিযোগ নির্যাতিতার।
নির্যাতিতার অভিযোগ,স্বামী ভিন রাজ্যে কাজ করে,এই সুযোগে প্রধান পন্টু মন্ডল তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে একাধিকবার সহবাস করেছে।গত তিন মাস ধরে পল্টু মন্ডল তার সাথে যোগাযোগ না রাখায় তিনি বিধায়কের কাছে যান। এরপরই বাড়িতে ডেকে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ নির্যাতিতার।

