বিনা অস্ত্রোপচারে শ্বাসনালী থেকে কানের দুল বের করে অসাধ্যসাধন করলেন চিকিৎসকরা

খেলার ছলেই নাকি ছোট্ট শিশুটি মায়ের কানের দুল গিলে ফেলেছে আর তাতেই সৃষ্টি হয় ভয়াবহ বিপত্তি। পাঁচ বছরের ক্ষুদে শিশুর শ্বাসনালীতে আটকে যায় কানের দুল। এরপর চিকিৎসকদের কাছে নিয়ে গেলে যেন একপ্রকার অসাধ্য সাধন করবেন তারা। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা রুবেল শেখ ও নাসরিন বিবির পাঁচ বছরের সন্তান সুমাইরা খাতুন আচমকা গিলে ফেলে কানের দুল।বহু চেষ্টা করেও তা বের করতে পারেননি পরিবারের লোকেরা। সময় যতই এগোতে থাকে ততই বিপদ ঘনিয়ে আসে। বমির সাথে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। তড়িঘড়ি থাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তারা জানায় অস্ত্রোপচারই একমাত্র সূরাহা নয় তাই কোন রকম অস্ত্রোপচার ছাড়াই শিশুটির শ্বাসনালি থেকে কানের দুল বার করে দৃষ্টান্ত স্থাপন করল মালদা মেডিকেল কলেজ।পাঁচ বছরের শিশুর নতুন জীবন ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা। প্রায় ৪৫ মিনিট চিকিৎসকদের নিরলস চেষ্টার পরে অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিশুটি।