আজ একদিকে যখন কলকাতায় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিজেপির মহাসমাবেশ। বিজেপির উচ্চ নেতৃত্বের ভাষনে যখন কেঁপে উঠছে ধর্মতলা। ঠিক সেই সময় অপরদিকে বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়কেরা।মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ অন্য মন্ত্রীরাও। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। তারই মাঝে চলে তৃণমূলের এই ধর্না কর্মসূচি। তৃণমূলের অভিযোগ, একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে রেখেছে। এই নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কালো পোশাক পড়ে ধরনায় বসে প্রতিবাদ তৃণমূলের।

