পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের মুরালি ঘাট মৌজা সহ বেশ কয়েকটি মৌজার বিদ্যুৎ দপ্তরের হাই এক্সটেনশন তার চুরির কান্ডে গ্রেপ্তার ৭। পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েক দিন আগে ওই এলাকায় চুরির ঘটনা ঘটছিল এবং কৃষি জমিতে জল না মেলায় বিপাকে পড়েন পাঁচ হাজার চাষিরা আরো জানা ওই এলাকার চাষীরা বলেন রাতারাতি কে বা কারা জল সরবরাহের মার্শালের বিদুৎ এর তার কেটে উধাও রয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছাড়াই এবং ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরে দ্বারস্ত হন ও এলাকার চাষীরা বিদ্যুৎ দপ্তর ঘটনার পরিপ্রেক্ষিতে মালদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে মালদহ থানার পুলিশ এবং কালিয়াচকের সুজাপুর এলাকার গাইন পাড়ার একটি গোডাউন থেকে সেই ১৪ কুইন্টাল তার উদ্ধার করে পুলিশ। তার সাথে দুটি গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। কুড়ি নভেম্বর মালদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে ৭ জনকে গোডাউন থেকেই গ্রেফতার করে পুলিশ এসআই দিলীপ হালদারের নেতৃত্বে চলে অভিযান এছাড়াও সাত দিনের পুলিশি হেফাজতের নিয়ে জেরা শুরু করে মালদা থানার পুলিশ ধৃতদের নাম মহিমেম শেখ, কামরুজ্জামান ওরফে বুলু, নয়ন আলী, বাসোর আলী, এসহিক মোমিন, আতিকুর শেখ, সেকেন্দার সেক, এদের বাড়ি কালিয়াচক থানায় এলাকায় বলে জানা গেছে। ১৩৬ বিদ্যুৎ দপ্তরের ধারা অনুসারে মঙ্গলবার পুনরায় জেলা আদালতে পেশ করল মালদা থানার পুলিশ।

