বিদ্যুতের বিল মেটাতে গিয়ে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
বিদ্যুতের বিল মেটাতে গিয়ে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা
ফের অনলাইন প্রতারণার ফাঁদে পরল ইছাপুরের এক যুবক। ইছাপুরের বাসিন্দা কৌশিক চক্রবর্তী নামে যুবকের হোয়াটসঅ্যাপে হঠাৎই মেসেজ আসে যে তিনি নাকি বিদ্যুতের বিল পেমেন্ট করেননি আর তখনই তার সন্দেহ হওয়াতে তিনি মেসেজে দেওয়া নাম্বারে ফোন করেন। যে নাম্বারে ফোন করা হয় সেখান থেকে তাকে বলা হয় যে ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে এবং এই অ্যাপটি ডাউনলোড করা মাত্রই তার একাউন্ট থেকে মিনিটে মধ্যে উধাও হয়ে যায় ১ লাখ ৬৫ হাজার টাকা। যুবক জানান ৬ থেকে ৭ বার তার ফোনে ওটিপি আসে এবং প্রত্যেকবারের ওটিপি তে দেখা যায় যে টাকার ট্রানজেকশন হয়েছে আর তখনই তিনি বুঝতে পারেন যে অনলাইন প্রতারণার ফাঁদে পড়েছেন ওই যুবক। কৌশিক চক্রবর্তী জানান যে মিনিটের মধ্যে তার একাউন্ট থেকে উধাও হয়ে যায় বিপুল পরিমাণ টাকা এবং এই মুহূর্তে তার একাউন্ট শূন্য। তবে এরকম সাইবার প্রতারণার ফাঁদ এই প্রথম নয় এর আগেও বহু ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে এরকমই টাকা উধাও করে দেওয়া হয়েছে। তিনি আরো যারা এই মুহূর্তে তার হাতে কোন টাকা নেই তার সারা জীবনের সঞ্চয় মিনিটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি থানার দ্বারস্থ হয়েছেন।
ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ