বিদেশি মদের দোকানে চুরি, লুট হল লক্ষাধিক টাকার বিদেশী মদ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

বিদেশি মদের দোকানে চুরি, লুট হল লক্ষাধিক টাকার বিদেশী মদ,জমিয়ে মদ সেই মদের দোকানে দুঃসাহসীক চুরি করল একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে দোকান ভেঙে এই দুঃসাহসীক কান্ডটি ঘটিয়েছে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে খানাকুলের নতিপ পুরে। এদিন খানাকুলের ওই বিদেশী মদের দোকানে একদল দুষ্কৃতী হানা দেয়। সেখানেই শাটার এবং তারের জাল কেটে প্রায় লক্ষাধিক টাকার বিদেশী মদ চুরি করে তারা। শুধু তাই নয় দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রায় দেড় লক্ষ নগদ টাকা চুরি করেছে ওই দুষ্কৃতীরা। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় খানাকুল থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং মদের পাশেই একটি মাঠে বেশ কয়েকটি মদের বোতল এবং টাকা জমানোর বাক্স উদ্ধার করেছে পুলিশ। তবে যারা দোকানে মদ লুট করেছে তাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।