পঞ্চায়েত বোর্ড গঠনের পরেও উত্তপ্ত খানাকুল। সেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।পরপর ৪ রাউন্ড গুলি চলারও অভিযোগ ওঠে।বিজেপি নেতার বাড়ির জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায় গুলি। অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করেই নাকি এই হামলা।খানাকুলের ঠাকুরানচক গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৫। যেখানে ১৩ টি আসনে জয়ী হয় বিজেপি, ১২ টি পায় তৃণমূল।সেদিন বিজেপির এক জয়ী প্রার্থীর সার্টিফিকেট পঞ্চায়েত অফিসের মধ্যেই ছিঁড়ে ফেলা হয়। এদিন রাতে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। গুলির খোল এবং তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পঞ্চায়েতের বোর্ড গঠন ও নাকি স্থগিত হয়ে যায় বলে অভিযোগ বিজেপির।

