বিজেপির স্বচ্ছ ভারত অভিযান

বিজেপির স্বচ্ছ ভারত অভিযান

মলয় দে নদীয়া :-ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তির প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ শহর উত্তর মন্ডলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোরামা তলায় অবস্থিত নেতাজীর আবক্ষ মূর্তির পাদদেশে পরিষ্কার করে মাল্যদানের মধ্য দিয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো। এবিষয়ে নবদ্বীপ শহর উত্তর মন্ডলের সভাপতি শংকর দেবনাথ বলেন, এখন আমাদের প্রতিদিনই নানান কর্মসূচি রয়েছে। নরেন্দ্র মোদির আহ্বানে আগামীকাল নবদ্বীপ শহরে তেরঙ্গা পদযাত্রা রয়েছে।