নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বিজেপির রেখায় তৃণমূলের ছবি, নজির বিহীন দৃশ্য ধরা পড়ল স্ট্যান্ডিং কমিটির বৈঠকে।
তৃণমূল বিজেপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ধরা পড়লো এক নজিরবিহীন দৃশ্য। একটি সাদা কাগজে দাগ কাটেন বিজেপি বিধায়ক অসীম সরকার আর সেই দাগের উপরে ছবি আঁকলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। একটি রেখা থেকে কিভাবে দুই দলের ছবি আঁকা যায় সেটাই প্রমাণিত হলো। সম্প্রতি তৃণমূল এবং বিজেপি দুই দলের তরফে স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল আর সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন তৃণমূল এবং বিজেপি দুই দলের বিধায়করা। যেখানে ধরা পড়লো এক অদ্ভুত মেলবন্ধনের দৃশ্য। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক সোহম তৃণমূল বিধায়ক চিরঞ্জিত এবং বিজেপি বিধায়ক অসীম সরকার সহ আরো অনেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল বিজেপি এই বৈঠকি আড্ডায় এক নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল।

