বিজেপির পঞ্চায়েত অফিসে জানাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি, দাবি তৃণমূলের
বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবির পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর ছবি ও টানাতে হবে এই দাবিতেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। জানা গেছে, কাঁথির মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত। গত ২ বছর ধরে, তৃণমূল এটি নিজেদের দখলে রাখলেও, এবছর পঞ্চায়েতটি ছিনিয়ে নেয় বিজেপি। শুভেন্দু অধিকারী কাঁথির জনসভা থেকে বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি গুলিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রীর ছবি রাখার কথা বলেছিলেন। আর এতেই খুবই ফুঁসে উঠেছে তৃণমূল তাদের দাবি পঞ্চায়েত কার্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীর ছবি ও রাখতে হবে।এনিয়ে বিজেপির প্রধানকে ১৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছে তৃণমূল। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

