মলয় দে নদীয়া:- বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কলকাতার সন্নিকটে প্রতিটি জেলায় শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করে শিল্প তৈরি করা হবে বলে ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার নদীয়ার শান্তিপুরে এসে সাংবাদিকদের তিনি বলেন,’আমরা এর রাজ্যের শিল্প ব্যবস্থার খোলনলচে বদলে দেব। কলকাতার কাছাকাছি প্রতিটি জেলায় শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করে প্রতিটি জেলাতে শিল্প করব। সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রচ তৈরি করব। যাতে একজন শিল্পপতি কে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াতে হবে না। তাকে এক জায়গায় বসিয়ে সব দপ্তরের কাগজ ধরিয়ে দেব। এ রাজ্যে এত লক্ষ্য বেকার রয়েছে যাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তারা শিল্পের মাধ্যমে চাকরি পাবে।’বিধায়ক তাপস সাহা কে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া প্রসঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলে তাপস সাহা, যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,’আমরা তাপস সাহার পেছনে কেন লাগতে যাব।লাগতে হলে তৃণমূলের অনেক বড় নেতা আছে। এর আগেও ঘুষ কাণ্ডে তার নাম সামনে এসেছিল। তৃণমূলের সব বিধায়ক নিয়োগ দুর্নীতিতে জড়িত। সবাই ধরা পড়বে। আজ না হয় কাল জেলে যাবে।’বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ধরা পড়ার পর মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। সংসদ অপরূপা পোদ্দার তাকে হোয়াটসঅ্যাপে কোন একজন বিজেপি নেতা খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ এনেছেন। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য,’উনি এফআইআর করুন ওই বিজেপি নেতার নামে। পুলিশ ব্যবস্থা নেবে। তার আগে উনি নিজেকে অপরূপা পোদ্দার না অন্য কিছু নামে পরিচয় দেবেন,সেটা ঠিক করুন।’

