বিজেপিকে ভোট দেওয়ায় পানীয় জল থেকে বঞ্চিত বাসিন্দারা, অভিযোগ তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে

মৌমিতা দেবনাথ,
বিজেপিকে ভোট দেওয়ায় পানীয় জল থেকে বঞ্চিত বাসিন্দারা, অভিযোগ তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে
বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি স্বরূপ পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত দুটি পরিবার। ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার দু’নম্বর ব্লকের বারোবাটিয়া এলাকায়। এলাকার দুটি পরিবারে দেওয়া হচ্ছে না পানীয় জল। অভিযোগ উঠেছে তৃণমূল উপ প্রধানের বিরুদ্ধে। এমনকি অভিযোগ জানাতে গেলে অশ্লীল গালিগালাজ ও করা হয় মহিলাদের। বিজেপির কে ভোট দেওয়ায় নাকি জলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পটাশপুর থানার অন্তর্গত এগরা এবং বারো বাটিয়া দুটি এলাকার দুটি পরিবারে পানীয় জলের পরিষেবা বন্ধ করে দিয়েছে তৃণমূল আশ্রিত উপপ্রধান। যদিও ঘটনার সাফাই দিয়ে তৃণমূলের দাবি, অন্য মৌযায় যদি জল দেওয়া হয় তবে সেটা অবৈধভাবে দেওয়া হবে কারণ মৌজাভিত্তিক জলের লাইন করা হয়েছে।