বিছানায় শুয়ে থেকেই আপনি পেতে পারেন ১৫ লক্ষ টাকা, ভাবছেন তো কি করে?

বিছানায় শুয়ে থেকেই আপনি পেতে পারেন ১৫ লক্ষ টাকা, ভাবছেন তো কি করে?

ঘুম এবং টাকা দুটোই মানুষের বড্ড প্রিয়। কথায় বলে শুয়ে থাকলে নাকি ভাগ্য শুয়ে থাকে। কিন্তু এবার শুয়ে থাকলেই বদলে যেতে পারে আপনার ভাগ্য। শুধু শুয়ে থাকলেই আপনি আয় করতে পারেন ১৫ লক্ষ টাকা একটু জটিল মনে হচ্ছে তো। রোজ রোজ কর্মক্ষেত্রে যাওয়ার ঝক্কি আর আপনাকে সহ্য করতে হবে না। কি চমকে উঠলেন তো? ভাবছেন বিছানায় শুয়ে থেকে কি করে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা। একটু শুয়ে থাকলেই অনেক কটুক্তি শুনতে হয় আমাদের।মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দিচ্ছে চাকরির বড় সুযোগ। কিন্তু ভাবছেন তো নাসার মত এত বড় সংস্থায় চাকরি পেতে গেলে মানুষকে অনেক মেধাবী হতে হয় আপনার এই ভ্রান্তি এবার ভাঙতে চলেছে। নাসার মত সংস্থায় চাকরি পেতে গেলে অবশ্যই জ্ঞান থাকা জরুরী তবে নাসা এবার দিচ্ছে এমন একটি সুযোগ যেখানে শুধুমাত্র সারাদিন বিছানায় শুয়ে থাকলেই আপনি জিততে পারেন এই বিপুল পরিমাণ টাকা।সম্প্রতি নাসা কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা করছে। সেজন্য এমন কয়েকজন ভলেন্টিয়ার নিয়োগ করছে, যাঁদের কাজ শুধু বিছানায় শুয়ে থাকা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথ উদ্যোগে জার্মান এরোস্পেস সেন্টারে ‘আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বেড রেস্ট স্টাডি’ নামে একটি গবেষণা শুরু করেছে। ইতিমধ্যেই এমন ভলেন্টিয়ার এর খোঁজ শুরু হয়ে গিয়েছে। তবে কাজটি এতটাও সহজ নয়, এই গবেষণায় ২৪ জন ভলেন্টিয়ার কে টানা দু’মাস কৃত্রিম মাধ্যাকর্ষণে সারাদিন বিছানায় শুয়ে থাকতে হবে। তবে এই প্রতিযোগিতার একটি শর্ত আছে যে প্রত্যেক ভলেন্টিয়ারকে জার্মান ভাষা জানতে হবে। কাজটি দেখলে সহজ মনে হলো আদতে বেশ কঠিন কারণ টানা দু’মাস বিছানায় শুয়ে থাকা হয়তো কোন মানুষের পক্ষেই সম্ভব নয় সম্ভব নয়।