বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের জন্য আগেই তাকে সুপ্রিম কোর্টের তরফে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। যার রায়ের দিকে তাকিয়ে আশায় দিন গুনছিল রাজ্যের লাখ লাখ চাকরিপ্রার্থীরা। এবার ওই মামলাটি কলকাতা হাইকোর্টেরই অন্য কোনও বিচারপতি এজলাসে পাঠাবেন।গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল, কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। যা শুনে প্রধান বিচারপতি বলেছিলেন বিচারপতিরা তাদের বিচারাধীন বিষয় নিয়ে কোনভাবেই টিভিতে সাক্ষাৎকার দিতে পারে না। আর এরপরই আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়া হলো নিয়োগ দুর্নীতি মামলা। খবর শোনা মাত্রই রাজ্যের লাখ লাখ চাকরিপ্রার্থীরা হতাশ হয়েছেন। যদিও সুপ্রিম কোর্টের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন কুনাল ঘোষ। কি বললেন তিনি শুনুন।

