মৌমিতা দেবনাথ
সাগরদিঘী নির্বাচনের তিন মাসের মধ্যেই দলবদল করেছিলেন বিপুল ভোটে জয়ী বায়রন বিশ্বাস। বিগত কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের যোগদান করেন। আর তারপর থেকেই বিভিন্ন মহলে উঠেছে বিতর্ক।সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের পদ খারিজের দাবিতে এবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য তিন মাস আগে সাগরদিঘী উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হোন বায়রন বিশ্বাস। কিন্তু দলবদল করে গত মে মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তিনি ফির তৃণমূলে যোগদান করেন।যৌথ সাংবাদিক বৈঠক করে বায়রন জানান, সাগরদিঘির উন্নয়ন করাই তাঁর মূল লক্ষ্য। এখন মামলার রায় বিচারক কি দেন সেদিকে নজর থাকবে সকলের।

