রাহুল মন্ডল,মালদা ঃ বামফ্রন্টের সংযুক্ত কিষান মোর্চার ডাকা আগামী ২৭ শে সেপ্টেম্বর সারা ভারত ধর্মঘট সফল করতে একটি পথসভা হয়ে গেল মঙ্গলবার বিকেলে । মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর বাসস্ট্যান্ডে পথসভা উপস্থিত ছিলেন বামফ্রন্টের সর্বভারতীয় নেত্রী দিপ্সীতা ধর ,এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা ,বামপন্থী নেতা মোজাফ্ফর হোসেন ,শ্যামল বসাক সহ বামফ্রন্টের নেতা কর্মীরা । বন্ধ সফল করতে আগামী ২৭ শে সেপ্টেম্বর সাধারণ মানুষকে সামিল হওয়ার আর্জি জানাই এই পথসভা থেকে নেতৃত্ব। পথসভা শেষে বন্ধের সমর্থনে মথুরাপুর এলাকায় একটি মিছিল করে বামফ্রন্টের নেতা কর্মীরা ।

