বাবা বেঁচে থাকতেই স্ত্রী পুত্র কে সম্পত্তির ভাগ না দেওয়ার কারণে, মারধোর! বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ নদীয়ার শান্তিপুরে

মলয় দে নদীয়া:- জমি সম্পত্তি বিবাদের জের বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ স্ত্রী সহ দুই ছেলের বিরুদ্ধে। প্রতিবাদ করলে স্ত্রী ও দুই ছেলের কাছে মার খেতে হল বাবাকে ঘটনাটি শান্তিপুর গোবিন্দপুর এলাকায়। গতকাল রাত্রি দশটা নাগাদ ওই এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস তার স্ত্রী সহ দুই ছেলের সাথে জমি সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে। এরপর দুই ছেলে ও তার স্ত্রী রবীন্দ্রনাথ বিশ্বাস কে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। রবীন্দ্রনাথ বাবু প্রতিবাদ করলে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে দুই ছেলে ও তার স্ত্রী। প্রাণে বাঁচতে তার ভাইপদের ডেকে নিয়ে আসে ভাইপোরা প্রতিবাদ করলে একই ঘটনা ঘটে ভাইপো দের সাথে। অভিযোগ রবীন্দ্রনাথের স্ত্রী ও তার দুই ছেলে দুই কাকা ও তার জেঠিমাকে বেধড়ক মারধর করে। প্রত্যেকেই আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান রবীন্দ্রনাথ বিশ্বাস।