মৌমিতা দেবনাথ,
বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে চায়ের দোকান চালাচ্ছেন ইশা
যে বয়সে একটি মেয়ে কলেজে পড়াশোনা করে এবং জীবনটাকে আনন্দে বাঁচে সেই বয়সেই সংসারের হাল নিলেন নিজের কাঁধে। তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর হয় তারপরেই সংসারের দায়িত্ব সামলাতে চায়ের দোকান চালাচ্ছেন রামপুরহাটের বাসিন্দা ইসা গুপ্ত। ইশা রামপুরহাটের একটি কলেজের পরুয়া। কিন্তু এত কম বয়সেই জীবন তাকে শিখিয়েছে কিভাবে বাস্তবতার সাথে লড়তে হয়। এক ভাই এক বোন এবং মাকে নিয়ে তার পরিবার ইশা পরিবারের সবার বড়। তাই গোটা পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। সকাল সাড়ে ছটায় চায়ের দোকান খোলে ইশা তার সাথে জেরক্স এর দোকানে পেপার ও সাপ্লাই করে সে। পাশাপাশি আছে নিজের পড়াশোনা। তার চায়ের দোকানটি খুবই স্বল্প দিনের মাত্র তিন সপ্তাহ। ইশা জানিয়েছেন, বিক্রি খুব একটা হচ্ছে না। ইশা এখন সকলের কাছে অনুপ্রেরনার অপর নাম।

