বাড়ি তৈরির জায়গা ছাড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা। আক্রান্ত দুই। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিপুর এলাকায়। আক্রান্ত এরাজুদ্দিন শেখ এবং নাজমুল শেখ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোহার রড, আগ্নেয়াস্ত্র এবং লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ। আক্রান্তের পরিবারের অভিযোগ বাড়ি তৈরি করবে বলে তারা জায়গা মাপছিলেন। জায়গা ছাড়ার জন্য সুতা ধরা কে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। এর জেরে রাবিউল শেখ সহ ২৫ থেকে ৩০ জন আগ্নেয়াস্ত্র এবং লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করে। ঘটনায় তাদের পরিবারের দুজন গুরুতর ভাবে আহত হয়। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

