মালদা-বাড়ির পাশে দাদার সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পাঁচ বছরের শিশুর। মৃতদেহ টি আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মৃত শিশুর নাম মোদাশীর আনসারী বয়স (৫)বছর। পরিবারের রয়েছে বাবা মোজাম্মেল আনসারী, মা নাজিমা বিবি। শিশুরা দুই ভাই তিন বোন। পরিবারের ছোট মোদাশীর।
পরিবারও স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো বাড়ির পাশেই পুকুরে স্নান করতে যায় দাদার সাথে। স্নান করতে করতে জলের তলে তলিয়ে যায়, ওই শিশু। বাড়িতে খবর পৌঁছাতেই পরিবারের সদস্যরা ছুটে এসে জল থেকে প্রায় এক ঘন্টা পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবারসহ গোটা গ্রামে।

