বাড়িতে ঢুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ

সুমিত ঘোষ মালদা: বাড়িতে ঢুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। মালদার রতুয়া থানার বদন টোলা এলাকার ঘটনা। জানা গেছে মৃত তৃণমূল কর্মীর নাম দেব নারায়ণ যাদব। ঘটনায় আহত হয়েছে মৃত তৃণমূল কর্মীর ছেলে জিতেন্দ্র যাদবও। ঘটনার সূত্রপাত গতকাল রাত্রে স্থানীয় বাসিন্দা দিগন যাদবের বাড়িতে জিতেন্দ্র যাদবদের মোষ ঢুকে যাওয়াকে কেন্দ্র। বাড়িতে মোষ ঢুকে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ এরপর দিগন যাদব, দেবু যাদব সহ বেশ কয়েকজন ধারালো, হাসুয়া এবং লাঠি সোটা নিয়ে দেবনারায়ণ যাদবের বাড়িতে ঢুকে হামলা করে। অভিযোগ বাড়িতে ঢুকে একাধিকবার হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত দেব নারায়ন যাদব কে। ঘটনায় আহত হয় তার ছেলেও। এই ঘটনায় রতুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে জানা গেছে অভিযুক্তরাও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।