বাড়িতেই সাট্টার বুকি চালানো এক মদ্যপ ব্যক্তি এক নাবালক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ জমা পড়লো শান্তিপুর থানায়
মলয় দে নদীয়া :- নিজের বাড়িতেই, সাট্টার বুকি চালানো, এক মধ্য ব্যক্তির বিরুদ্ধে নাবালক এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ জমা পড়লো শান্তিপুর থানায়।এলাকা সূত্রে জানা যায় শান্তিপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁদু গোপাল দের একমাত্র ছেলে গৌরাঙ্গ দে শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
ছাত্রের পরিবারের দাবি আজ তার প্রতিবেশী দেবু সিংহ রায় নিজের বাড়িতেই সাট্টার বুকি চালান দীর্ঘদিন ধরে, এবং মদ্যপ অবস্থায় গালিগালাজ করেন অনেককেই। অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার কারণে ভয়ে প্রতিবেশীরা কখনো মুখ খোলেন না।তবে আজ বাদ গেল নাবালক স্কুল ছাত্রও। বিস্কুট কেনার জন্য গৌরাঙ্গ, পাঁচ টাকা নিয়ে দোকানে যায়, রক্তাক্ত অবস্থায় কিছু পথচারীরা নিয়েছে বাড়িতে দিয়ে যায়। এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, মাথায় চারটি সেলাই পড়ে এবং হাতে বেশ কয়েক জায়গায় গুরুতরচোট লেগেছে বলে জানান চিকিৎসকরা। গৌরাঙ্গর পিসেমশাই গৌর রাজবংশী জানান, মাথার সিটি স্ক্যান করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন মধ্য দেবু সিংহ রায়ের বিরুদ্ধে। স্থানীয় কাউন্সিলর কেউ জানানো হয়েছে বিষয়টি।

