বাড়িতেই লোকাল ট্রেন দেখুন অবাক করা কান্ড

আপাতদৃষ্টিতে দেখে মনে হতেই পারে এটি কোন স্টেশন যেখানে রেলগাড়ি দাঁড়ানো আছে কিন্তু আসলে বিষয়টি একেবারেই তা নয় ট্রেনের আদলেই বাড়ির গেট। সাবধান ভিরমি খেতে পারেন আপনিও। এ দৃশ্য দেখতে পাওয়া গেল হালিশহরে যদি আপনি তাড়াহুড়ো ট্রেন ধরতে চান তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞাসা করে নেবেন নয়তো যে কোন মুহূর্তে বিভ্রাটে পড়তে পারেন কারণ রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে ট্রেনের আদলে বাড়ির গেট।হালিশহরের ঘোষপাড়া রোড দিয়ে যেতে যেতে যদুনাথবাটি মাঝের পাড়ায় এলেই দেখতে পাবেন একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন রুপি দরজার ছবি।জানা গিয়েছে, ১৯৮৮ সালে রেলের চাকরিতে যোগ দিয়েছিলেন অপূর্ব কুমার বালা বর্তমানে তার বয়স ৫৯ বছর। সামনেই অবসর নেবেন। এখন তিনি কর্মরত ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনে। তিনি জীবনের একটা বড় সময় কাটিয়েছেন ট্রেনেই। তাই ট্রেনকে নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।