মৌমিতা দেবনাথ
বাজারে মাছ বিক্রি করছেন অনুব্রত ? ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে
দেখলে যেন মনে হবে হুবহু অনুব্রত মণ্ডল। সেরকমই মুখের আদল, অবিকল চওড়া কালো গোফ এমনকি শরীরেও তার মিল আছে অনুব্রত মণ্ডলের সাথে। নেটিজনরাতো সেরকমই বলছে। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তো এখন জেলে তাহলে তিনি মাছ বাজারে কি করছেন। তবে কি এবার রাজনীতি ছেড়ে মাছ ব্যবসায়ী হলেন তিনি? আরে না না ব্যাপারটি সেটি হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মাছ বিক্রেতার ছবি ভাইরাল হয় যাকে দেখে অনেকেই অনুব্রত মণ্ডলের নকল বলে দাবি করছেন। এক পলকে তাকে দেখে ভিমড়ি খেয়ে যাবেন অনেকেই। আর তা নিয়েই বাধল বিপত্তি। নিমেষে ভাইরাল হয়ে যাওয়ায় এখন রীতিমতো নাজেহাল অবস্থা শেওড়াফুলির মাছ বিক্রেতা সুকুমার হালদারের। শেওড়াফুলির মাছ বাজারে গেলেই দেখা মিলবে তার, সামনে বিশাল এক আশ বটি আর তার পাশেই সাজানো কাট মাছ। ছবি ভাইরাল হয়ে যাওয়ায় বেজায় ক্ষিপ্ত তার স্ত্রীও। তার স্ত্রীর দাবি, এক ক্রিমিনাল এর সাথে তার স্বামীকে গুলিয়ে ফেললে হবে। তবে বিষয়টি নিয়ে সুকুমার হালদার বেজায় রেগে গেছেন, তিনি জানালেন এ নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগও করবেন এবং যে এই কাজটি করেছে তার যথাযথ শাস্তি চাই। তবে যাই হোক এক পলকে তাকে দেখলে যে কেউ থমকে যাবে অনুব্রত মন্ডল মনে করে।

