হরিশ্চন্দ্রপুর,২৬ জুন:
বাংলার মানুষ বেইমান হয়ে যায়নি,উন্নয়ন নিয়ে ভোট হবে,কংগ্রেস,সিপিআইএম ও বিজেপি করেছে কি!ভোট প্রচারে গিয়ে বিস্ফোরণ অভিযোগ তুললেন তৃনমূল কংগ্রেস প্রার্থী।কংগ্রেসের গড়ে ভোট প্রচারে গিয়ে ঝড় তুললেন ১৫ নং জেলা পরিষদের তৃনমূলের মনোনীত প্রার্থী বুলবুল খান।সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিশাল বাইক রেলি করে ভোট প্রচার শুরু করে তৃনমূল কর্মী বুলবুল খান।কোথা পায়ে হেঁটে আবার কোথাও বাইকে করে চলে ভোট প্রচার ও সৌজন্য সাক্ষাৎ। এদিন এলাকার মানুষের উচ্ছাস ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এই পঞ্চায়েত এলাকা থেকে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী বুলবুল।

