সুমিত ঘোষ, মালদা: বাংলাদেশে পাচারের আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ভারত বাংলাদেশ সীমান্তের পিঁয়াজবাড়ী এলাকা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় একটি পাইপ গান এবং চার রাউন্ড কার্তজ। সীমান্তে পাহারা রত ৭০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের দেখতে পেয়ে আগ্নেয়াস্ত্র গুলি ফেলে পালিয়ে যায়, পাচারকারীরা বলে জানিয়েছে বিএসএফ। অন্যদিকে মালদার কালিয়াচক থেকে আবারো উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে যদুপুর হাটখোলা এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। সেখানে হানা দিয়ে পুলিশ তাফিজুদ্দিন শেখ নামে এক যুবককে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ এবং একটি মোবাইল ফোন।

