বাঁকুড়ায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান
সারাদেশে সাথে সাথে বাঁকুড়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলেও ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। আজ বাঁকুড়া স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের সূচনা করেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার। পাশাপাশি জাতীয় সংগীত এবং ৭৩ টি বেলুন উড়িয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো। এরপর বাঁকুড়া স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান দেখতে উপস্থিত হওয়া দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক কে রাধিকা আইয়ার।তারপর সুসজ্জিত যানে করে বিভিন্ন পুলিশ, সামরিক বাহিনীর, এনসিসি, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন বাহিনী পরিদর্শন করেন জেলাশাসক। এই পরিদর্শনে জেলাশাসক সঙ্গে পরিদর্শন যানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার। পরে সামরিক বাহিনীর গান হরস্ ফায়ার, জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়ে কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, সাময়িক বাহিনী ছাড়াও অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স, আবগারি দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর,জেলা নির্বাচনী দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ রাজ্যের বিভিন্ন জনহিতকর প্রকল্পের সুসজ্জিত ট্রবলো জাতীয় পতাকাকে প্রদর্শন ও সন্মান জানান।
করোনা পরিস্থিতির বিধিনিষেধ কথা মাথায় রেখে জেলা প্রশাসন এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে কাটছাঁ করেছে। স্কুল কলেজ বন্ধ থাকায় এবার প্রজাতন্ত্র দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা যাদের আঠারো উদ্ধ্ বয়স এবং করোনার প্রথম টিকা হয়ে গেছে তারাই এবার অংশগ্রহণ করেছিল প্রজাতন্ত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে। মোটের উপর করোনা কালে গত দু বছরের তুলনায় ছোট্ট করে হলেও এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সফল ভাবেই শেষ হয়।

